কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সোমবার (৩১ জানুয়ারি) ষষ্ঠধাপে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৪ জন নৌকার ও ৩ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৫জন প্রার্থী অংশগ্রহণ করে ১৯জন জামানত হারিয়েছেন। নির্বাচন শেষে সোমবার রাতে নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচনে দায়িত্ব পালনরত কর্মকর্তা, নির্বাচিত চেয়ারম্যান, গণমাধ্যমকর্মিসহ বিভিন্ন পেশার লোকজন।
বিদ্যাকোট ইউনিয়নে চেয়ারম্যান পদে জাকারুল হক নৌকা প্রতিকে ৫৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,নিকটতম এনামুল হক (আনারস)বিদ্রোহী ৪৯৫৫ ভোট, ১০জন প্রার্থীর মাঝে ৫জন জামানত হারিয়েছেন। বিটঘর ইউনিয়ন মেহেদী জাফর দস্তগীর (নৌকা)৬৭২৮, নিকটতম কিবরিয়া(বিদ্রোহী) ঘোড়া প্রতিকে ৩৮৯২, ৭জন প্রার্থীর মাঝে ৪জন জামানত হারিয়েছেন। কাইতলা দক্ষিণ ইউনিয়ন শওকত আলী (নৌকা)২৫৮১, নিকটতম ইকবাল হোসেন (স্বতন্ত্র)আনারস ১৩৭৩।বড়াইল ইউনিয়ন জাকির হোসেন (নৌকা)৭১০৪,নিকটতম এটিএম মোস্তাফিজুর রহমান (বিদ্রোহী) মোটর সাইকেল ১৭৮২। ৭ প্রার্থীর মাঝে ৪জন জামানত হারিয়েছেন। শিবপুর ইউনিয়নে এম আর মজিব (বিএনপি সমর্থিত) আনারস প্রতিকে৬৮৮১, নিকটতম মো. শাহীন সরকার নৌকা ৪২৪১, ৮জন প্রার্থীর মাঝে ৪জন জামানত হারিয়েছেন। নাটঘর ইয়নিয়ন আক্তারুজ্জামান (বিদ্রোহী) মোটর সাইকেল প্রতিকে ৫৫০৫, নিকটতম সাইফুল আলম নৌকা ৫০৪১ ভোট, ৫জন নির্বাচনে অংশ নিয়ে ১জন জামানত হারিয়েছেন।
কৃষ্ণনগর ইউনিয়নে মুফতী আমজাদ হোসাইন আশরাফী (স্বতন্ত্র)চশমা প্রতিকে ৬৮১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তিনি ঢাকা মিরপুর ১নং বাস ষ্ট্যান্ড মসজিদের খতিব ও একজন ইসলামি আলোচক। নিকটতম মোহাম্মদ মাসুকুর রহমান নৌকা ৪৩৫০ ভোট, ৪জন নির্বাচনে অংশ নিয়ে ১জন জামানত হারিয়েছেন।