খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের গৌরব,ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায়, দুস্থ প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় চত্বরে ওই বিদ্যালয়ের ৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ছাত্র সবুজ, তামিম ও যোবায়ের বলেন, ছাত্রলীগের বড় ভাইয়েরা আমাদেরকে নতুন কম্বল দিয়েছে। এই শীতে কম্বল গায় দিয়ে রাতে ঘুমাতে পারবো। নতুন কম্বল পেয়ে খুবই খুশি আমরা। কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংক বলেন, কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু ভাইয়ের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কয়রা উপজেলা শাখার আয়োজনে কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৫০ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদেরকে কম্বল দেওয়া হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় অসহায় দুস্থ মানুষের পাশে থেকে সাহায্য করে এসেছে। এধারা অব্যাহত থাকবে।