খুলনা মেট্টোপলিটন পুলিশের(কেএমপি)মাদক বিরোধী অভিযানে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার(৩১জানুয়ারী) কেএমপি সূত্রে জানা গেছে,
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী লবনচরা থানা এলাকার রাজিব মোল্লা(২৭)ডুমুরিয়া থানার বৃত্তিভুলবাড়িয়া এলাকার মোঃ ওবায়দুল্লাহ খান(৩১) এবং মাধবকাঠি গ্রাম এলাকার হাবিব গাজী(৩৭)কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।
ধৃত উপর্যুক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রুজু করা হয়েছে।