উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগীতায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশ্রয় ফাউন্ডেশনের উদ্যোগে দাকোপে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
সোমবার বিকালে চালনা এনসি ব্লু বার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন। উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। বক্তৃতা করেন আশ্রয়ের উপজেলা প্রকল্প ম্যানেজার আহমেদ ইমতিয়াজ, মোঃ আলাল মীর্জা, রাহাদ খান, মতিন বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে সারা দেশের স্কুল বহির্ভূত ও প্রাথমিকের ঝরে পড়া শিশুদের মান সম্মত শিক্ষাদানের লক্ষ্যে দেশের ৬১ টি জেলায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি বাস্তবায়ন করছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। দাকোপে আশ্রয় ফাউন্ডেশন কর্মসূচীটি বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় শিক্ষা কেন্দ্রের আওতাধীন এলাকার শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি পোষাক ও স্কুল ব্যাগ প্রদান, পাঠ্যবই খাতা পেন্সিল কলম পরীক্ষার ফি প্রদান করা হবে। খুলনা জেলাধীন ৯ টি উপজেলার ৬৩০ টি কেন্দ্রের মাধ্যমে এই শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে।