পাবনার সুজানগরে রতন প্রামাণিক (১৮) নামে এক কলেজ ছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। রোববার সন্ধ্যার দিকে এই আত্মহত্যার ঘটনা ঘটে। মৃত রতন দুলাই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে এবং দুলাই সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
এলাকাবাসী জানায়, ওইদিন সন্ধ্যা ৬টার দিকে ওই রতন বাড়ির সবার অজান্তে তাদের বসত ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। তবে পুলিশ ধারণা করছে পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করে থাকতে পারে। সুজানগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।