পাবনার সাঁথিয়া থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সাঁথিয়া থানা চত্বরে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ৮০জন গ্রাম পুলিশ উপস্থিত থেকে তাদের শীতবস্ত্র গ্রহণ করেন। এ ছাড়াও উপজেলার বিভিন্ন বাজারে কর্মরত ৪০ জন নৈশ প্রহরীদের মাঝেও সন্ধ্যায় শীত বস্ত্র বিতরণ করবেন বলে জানিয়েছেন থানা কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন, সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া রানা, সাধারণ সম্পাদক এমএ হাই এস.আই আবদুর রউফ, এ এস.আই আকবর হোসেন প্রমুখ।