গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় দিঘলিয়া উপজেলার ২ নং বারাকপুর ইউনিয়নের উত্তর বারাকপুর এলাকার জনৈক পিতার শিশু কন্যা (১১)কে একই এলাকার জাহাঙ্গীর শেখ (৫০) তার নিজ বাড়ির ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে বলে জানা গেছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়,গত ৩০ জানুয়ারী ১১ বছরের শিশু কন্যাকে তার মা পাওনা টাকা আনার জন্য জাহাঙ্গীর হোসেনের নিকট পাঠালে জাহাঙ্গীর তার ঘরে অন্য কোন লোক না থাকার সুযোগ নিয়ে শিশুটিকে তার বসতঘরে নিয়ে ধর্ষণ করে। এই বিষয়ে দিঘলিয়া থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা রুজু করা হয়েছে।