সোমবার কসবা উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইভিএম এর মাধ্যমে ভোট হবে। গতকাল রোববার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ইভিএমসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার কসবা পশ্চিম, কায়েমপুর, বিনাউটি, বায়েক, গোপীনাথপুর, বাদৈর ও মেহারী এই সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন সোমবার অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ৫০জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৬জন এবং সাধারণ সদস্য পদে ২৩২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৭জন চেয়ারম্যান, ২১ জন সংরক্ষিত নারী সদস্য ও ৬৩ জন সাধারণ সদস্য ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।
মোট ভোটার সংখ্যা এক লাখ ৪৪ হাজার ৫৫২জন। পুূরুষ ভোটার ৭৪ হাজার ৩৫৬ এবং নারী ভোটার ৭০ হাজার ১৯৬জন। কেন্দ্র সংখ্যা ৬৪টি। ভোট কক্ষ ৪৩০টি।
কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ জাসিদুল ইসলাম বলেন, উৎসবমুখর পরিবেশে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সাতটি ইউনিয়নে ১০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, বিজিবি ও আনসার নিয়োজিত আছে।