পাবনা জেলা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে জেলার চাটমোহর পৌরসভা কার্যালয়ে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৪১সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী ওই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। এর মধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চাটমোহর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ সভাপতি এবং সুজানগর পৌরসভার কর আদায়কারী সরদার বাবুল হোসেন সাধারণ সম্পাদক নির্বাটিত হন। অন্যান্য পদ নির্বাচন ছাড়াই সর্বসম্মতিক্রমে নির্ধারিত হয়। এদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক সরদার বাবুল হোসেন এক প্রতিক্রিয়ায় বলেন আমি পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অধিকার আদায়ে দৃঢ়প্রতিজ্ঞ। তবে এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই।