তেরখাদায় গতকাল বিকেল ৩টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে খুলনা ৪ আসনের সাংসদ আবদুস সালাম মূর্শেদীর নিজস্ব অর্থায়নে তেরখাদার মুক্তিযোদ্ধা দলিত, এতিম, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
অনষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের। অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা ৪ আসনের সাংসদ জননেতা আবদুস সালাম মূর্শেদী। তিনি তার বক্তব্যে বলেন-
“শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, ততোদিন দেশ ভালভাবে চলবে। বঙ্গবন্ধ কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশ রোল মডেল ও উন্নয়নের উচ্চ শিখরে আরোহন করেছে ।’’
তিনি আরো বলেন,
মুক্তিযোদ্ধারা না থাকলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে আমি আনন্দিত। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফএম অহিদুজ্জামান, কেএম আলমগীর হোসেন, আ.ফ.ম আবদুস সালাম, জাহাঙ্গীর হোসেন, মোতালেব হোসেন, এসএম হাবিব, এমপি প্রতিনিধি নোমান উসমান রিচি, শামসুল আলম বাবু, মইন উদ্দিন, নুর মোহাম্মদ সিফাত, বাছিতুল হাবিব প্রিন্স, আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা সরদার আমীর আলী, মকবুল হোসেন, শেখ হুসাইন আহমেদ, রনি ফকির প্রমুখ। অনষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা বোরান উদ্দিন।
এরপূর্বে আবদুস সালাম মূর্শেদী কওমী মাদ্রাসা ও এতিম খানায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।