বেনাপোল স্থলবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুরাইয়া (১৯)নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে বন্দরের ১ নং গেটের সামনে এ র্দূঘটনাটি ঘটে।
বেনাপোল র্পোট থানার অফিসার ইনর্চাজ মামুন খান জানান, বেনাপোল বন্দরের ০১ নং গেটের সামনে পাঁকা রাস্তার উপর থাকা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ইউ-১১-০৫৪৩) পিছনে ব্যাক করার সময় একটি যাত্রীবাহী ব্যাটারীচালিত ভ্যানে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে, নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দসহ চালককে আটক করেন।