সামসুজ্জামান বিশ্বাস জামান (দৈনিক বগুড়া) নওগাঁর মহাদেবপুর মডেল প্রেসক্লাবের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরের বুলবুল সিনেমা হলের বিশ্বাস মার্কেটের অফিস কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক সাধারণ সভায় সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো সভাপতিত্ব করেন। সভায় সর্বসম্মতিক্রমে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি আগামী তিন মাসের মধ্যে প্রেসক্লাবের সংবিধান প্রণয়ন ও সংবিধান অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। কমিটির নির্বাচিত অন্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক কিউ, এম, সাঈদ টিটো (সংবাদ), এবং সদস্য ইউসুফ আলী সুমন (যায়যায়দিন), সোহেল রানা (দৈনিক খবরপত্র) ও রওশন জাহান (এফএনএস)।