গত ২৯ জানুয়ারি রাত ০২.৪৫ ঘটিকার সময় র্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে, খুলনা জেলার দিঘলিয়া থানার সেনহাটি গ্রামস্থ গোলাম মোস্তফার বসতবাড়ির মধ্যে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি ওই স্থানে অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ গোলাম মোস্তফার পুত্র মোঃ মাসুদ (৩১) ও মাতা-আসমা খাতুন,এবং ২।পিতা-মোঃ রহিমের পুত্র মোঃ সাজ্জাদুল ইসলাম (২১) ও মাতা-রেবা বেগম, উভয় সাং-সেনহাটি, থানা-দিঘলিয়া, জেলা-খুলনাদ্বয়’কে গ্রেফতার করে। এই সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দখল হতে বিদেশী শর্টগান-০১ (এক)টি, কার্তুজ-০৭ (সাত) রাউন্ড উদ্ধার পূর্বক জব্দ করে। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত খুলনা জেলার দিঘলিয়া থানায় হস্থান্তর করে আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী ও দিঘলিয়া থানার ওসি তদন্ত রিপন কুমার সরকার এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।