শনিবার (২৯ জানুয়ারি) সকালে করোনায় আক্রান্ত হয়ে রিজিয়া (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত রিজিয়া যশোরের মণিরামপুর উপজেলার বাসিন্দা।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে জানা যায়, যশোরের ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ৫২ শতাংশ।