রংপুরে অসহায়, দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শনিবার সকালে নগরীর জাহাজ কোম্পানি মোড়স্থ মোতাহার গ্যারেজ সংলগ্ন কার্যালয়ে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন রংপুর জেলা কমিটির উদ্যোগে বিশিষ্ট সমাজ সেবক হাবিবুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এলাকার প্রায় ১০০ জন অসহায়, দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ মোঃ নাজমুল হুদা রেজা। এ সময় উপস্থিত ছিলেন কমিটির প্রচার সম্পাদক সাব্বিার হোসেন নাফিজ সহ অন্যান্য সদস্যবৃন্দ।