আসুন শীর্তাত দরিদ্র মানুষের পাশে দাড়াই, এই স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রংপুর সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে রংপুর মেডিকেল কলেজ পূর্বগেট সংলগ্ন নর্দান মেডিকেল কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু। এ সময় রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশীদ, রংপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক খালেদ আনোয়ার পাশা, অর্থ সম্পাদক মানিক চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শিমুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাহমুদুল হক, সদস্য সচিব সাইফুর রহমানসহ প্রমুখ। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অসহায় গরীব পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।