খুলনা ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৯জানুয়ারী) দিনব্যাপি যশোর জেলার জেলার কেশবপুর,মনিরামপুর ও ঝিকর গাছার গদখালীতে বিভিন্ন কন্দল ফসল ক্ষেত পরিদর্শন এবং সংশ্লিষ্ট ফসল উৎপাদনকারি কৃষকের সাথে এ অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে প্রথমে মনিরামপুরের মশ্বিন নগর ইউনিয়নের হায়াতপুর ব্লকের কৃষক সিরাজুল ইসলামের মেটে আলু চাষ,মশ্বিমনগর ব্লকের কৃষক আবুল কালামের টমেটো ও করোলা ক্ষেত, ঝিকরগাছা থানার গদখালী এলাকায় বিভিন্ন জাতের ফুল চাষ পরিদর্শন করা হয়। ভ্রমনে আরো সাথে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন,উপসহকারি কৃষি কর্মকর্তা আশুতোষ দাস,সঞ্জয় দেবনাথ ও ওয়াশিংটন গোলদার,জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক আবু হানিফ মোড়ল,নিউটন মন্ডল,নমিতা মল্লিক সহ ৩০ জন কৃষক। ভ্রমনে অংশগ্রহণ করেন।
ডুমুরিয়ার কৃষকদের কন্দল ফসল চাষে উদ্বুদ্ধকরণে ভ্রমন
এফএনএস (আঃ লতিফ মোড়ল; ডুমুরিয়া, খুলনা) :