বগুড়ার সারিয়াকান্দিতে কাজলা ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী লগিবৈঠা মিছিল সহ বিশাল জন সভাবেশ করেছেন। এই নিয়ে এলাকায় এক দিকে আলোচনা, সমআলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। অন্যদিকে আগামী ৩১ জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন সুষ্ঠ পরিবেশ নিয়ে এক সংশয় প্রকাশ করছেন স্থানীয় ভোটাররা।
স্থানীয়রা জানিয়েছেন, গত শুক্রবার জু’মার নামাজের পর পরেই একদল মানুষ লগি-বৈঠা সহ মিছিল বের করেন। কাজলা ইউনিয়নের কটাপুর বাজার থেকে প্রথমে এই মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি কাজলা ইউনিয়নের চর এলাকার আনন্দ বাজার, কটাপুর বাজার, নব্বইচর, স্বাধীন বাজার, শাহজালাল বাজার, জামথল বাজার, একতা চর, শুনছুর মোড়, বেড়াপাচবাড়িয়া ও চর পাকুরিয়ায় প্রদদক্ষিণ করেন। জু’মার নামাজের পর থেকেই এই মিছিলটি শুরু হয়ে ওই সব চর এলাকা ও চরের বাজার এলাকা প্রদর্শন করার পর বেড়া পাঁচবাড়িয়া চরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভা সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন, কাজলা ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান মনোনিত পদপ্রার্থী (নৌকা) মোঃ শাহজাহান আলী মোল্লা, কাজলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ তারাজুল ইসলাম তারা, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুস সোবাহান, যুগ্ম সাধারণ সম্পাদক আফছার আলী শেখ, যুবলীগের রাসেল মোল্লা, ছাত্রলীগের আনিছুর রহমান প্রমুখ। জামথল চরের জুয়েল রানা, জাহিদুল ইসলাম, জাকির হোসেন বলেন লগি-বৈঠার মিছিল চলার সময় চর এলাকার মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পরে। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, এই নির্বাচনে মিছিল, মিটিং সম্পূর্ণ রূপে নিষিদ্ধ ও নির্বাচন আচরণবিধি লংঘন। আমরা প্রার্থীদের পূর্বেক নির্বাচনী আচরণবিধি সর্ম্পকে সচেতন করে দিয়েছি।এ রকম যদি কেউ করে থাকেন, তবে অভিযোগ পেলে নির্বাচনী নির্বাহি ম্যাজিস্ট্রেট তা খতিয়ে দেখবেন।