বগুড়ার গাবতলী নবগঠিত সুখানপুকুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বিএনপিনতো সড়ক দুর্ঘটনায় নিহত আশরাফুল হক গোল্লা’র নামাজে জানাযা ২৭ জানুয়ারী বৃহস্পতিবার প্রথমে ডওরে স্থানীয় হাইস্কুল মাঠে ও দ্বিতীয় তার নিজবাড়ী চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় বক্তব্য রাখেন গাবতলী উপজেলা পলিসদেও সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ মোঃ আবদুল মজিদ, পরিবারের সদস্য ভাই ছানা প্রাং ও জামাই আরিফুর রহমান। জানাযা’য় শরিক হন বিএনপির চেয়ারপাসর্নের উপদেষ্টা এবং কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন ও জাহিদুল ইসলাম হেলাল, পৌর মেয়র সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবদুল ছালাম ভূলন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক প্রভাষক আশরাফ, ইউপি চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু, আবদুল ওহাব মন্ডল, বিএনপির নেতা এনামুল হক নতুন, সাইদুজ্জামান তারা, সাবেক চেয়ারম্যান জুলফিকার হায়দার গামা, আ.লীগ নেতা আলমগীর রহমান, শহিদুল ইসলাম বাবু। উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার গাবতলী সুখানপুকুর ইউনিয়ন হতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে টেলিফোন (প্রতিক) নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি নবগঠিত সুখানপুকুর ইউনিয়নের ডঙর গ্রামের মৃত মেহের উদ্দীনের পুত্র আশরাফুল হক গোল্লা। ২৭ জানুয়ারী গাবতলীতে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। আশরাফুল হক গোল্লার মৃত্যুর কারণে উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোঃ রুহুল আমিন এক গনবিজ্ঞপ্তিতে সুখানপুকুর ইউনিয়নের চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিক মহিলা সদস্য’র নির্বাচন স্থগিত করেছেন।