রংপুরের কাউনিয়ায় টাকা চুরির অপবাদে শামীম হোসেন (১০) ও রাসেল (৯) নামে দুই শিশুকে গাছে ঁেবধে অমানবিক নির্যাতনের ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তাতার করেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার টেপামধুপুর এলাকা থেকে আসামি আকরাম হোসেনকে (৩২) গ্রেপ্তার করে। সে কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব মোল্লাটারী গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।শিশুনির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার অপর দুই আসামি হলো ইউপি সদস্য ইউনুস আলী (৪২) ও আকরাম হোসেনের ভাই ইয়াকুব আলী (২৪)।
রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) আশরাফুল আলম পলাশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু দুটিকে উদ্ধারের পর তাদের পরিবারের কাছে দেওয়া হয়েছে। কিন্তু তাদের অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ দায়ের না করায় পুলিশ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। এরইমধ্যে অভিযুক্ত এক জনকে গ্রেপ্তাতার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তাতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধী যেই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না।টাকা চুরির অপবাদে বুধবার (২৬ জানুয়ারি) সকালে মধ্যযুগীয় কায়দায় দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন করে ইউপি সদস্য ইউনুস আলী, আকরাম হোসেন ও তার ভাই ইয়াকুব আলী। এ ঘটনায় দুই শিশুর পরিবার থেকে মামলা না করা হলেও ঘটনার দিন রাতেই কাউনিয়া থানার এস আই স্বপন কুমার সরকার বাদী হয়ে থানায় মামলা করেছেন।