রংপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে কার্য-নির্বাহী কমিটির আলোচনা সভা ও বিভিন্ন উপজেলার কর্মিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার বিকালে রংপুর জেলা আওয়ামী লীগের দলিয় কার্যালয়ে আলোচনা সভায় রংপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্তুজা মনসুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জাকিয়া সুলতানা চৈতি, সহ সভাপতি পারভীন আক্তার, উম্মে রুহানী, সাংগঠনিক সম্পাদক আফরোজ আজিজ, সাংস্কৃতিক সম্পাদক চায়না চৌধুরী, কোষাধক্ষ জয়ন্তী রানী, সহ গংগাচড়া, বদরগঞ্জ, কাউনিয়া ,রংপুর সদর উপজেলা নেতৃবৃন্দ। আলোচনা শেষে বিভিন্ন উপজেলার কর্মিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।