খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নের ঘুর্ণিঝড় মোকাবেলায় উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ইউনিয়ন কাঠামারী বাজারে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বিভিন্ন ভলেন্টিয়ার মাঝে পোশাক সহ বিভিন্ন কর্মকান্ডের সামগ্রী মালামাল বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে ইউনিয়ন সিপিপি ইউনিট টিম লিডার গৌতম রায়ের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, পুলকেশ রায়, প্রধান শিক্ষক কালিদাস রায়, আওয়ামী লীগ নেতা হাসান সরদার, (সিপিপি) ডেপুটি ইউনিয়ন লিডার গেরাচাদ মহলদার, মিহির মন্ডল, সুকৃতি মন্ডল, সৌমেন সরকার, আশরাফুল ইসলাম, মৃগাঙ্গ বিশ্বাস, মানস মন্ডল, সুকান্ত গাইন, দিপংকর মুনি, সুচন্দা রায়, ছাত্রলীগ নেতা দীপায়ন বিশ্বাস, আশিক সরকার, অমৃত লাল সরকারসহ সিপিপি ১৮০ জন সদস্য উপস্থিত ছিলেন।