গত ২৫ জানুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে সরকারি বরাদ্দকৃত বসতঘর ঘরের বাসিন্দাদের নগদ টাকা, অলংকারসহ নিত্য প্রয়োজনীয় সকল মালামাল পুড়ে ছাই হওয়ায় গতকাল বিকেল ৪টায় খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অসহায় জনগনের বন্ধু তেরখাদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ক্ষতিগ্রস্থদের মাঝে শীতবস্ত্র ও বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় খুলনা ৪ আসনের সাংসদ আবদুস সালাম মূর্শেদীর সাথে পরামর্শক্রমে পুনঃগৃহ নির্মানে পদক্ষেপ নেবেন বলে ক্ষতিগ্রস্তদের আশ্বাস দেন। উল্লেখ্য ক্ষতিগ্রস্থরা পরনের এক কাপড় ছাড়া আর কোন কিছুই তাদের নেই। গতকাল সরেজমিনে দেখা যায়, এলাকাবাসীর সহযোগিতায় ক্ষতিগ্রস্থরা কলার পাতায় খাবার খাচ্ছেন। বর্তমানে তারা এলাকাবাসীর সামান্য সহযোগিতায় মানবেতর জীবন যাপন করছেন।