চ্যানেল আই’এর সাবেক ষ্টাফ রিপোর্টার মোঃ শফিকুল ইসলাম চৌধুরীর মাতা রাহিলা বেগম (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। বৃহস্পতিবার ভোর রাতে দামোদর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বেলা ১১টায় তাঁর বাড়ির সামনে মুফতি মোস্তাফিজুর রহমানের ইমামতিতে প্রথম জানাজা এবং বাদ জোহর গোপীনাথপুর শিকদারপাড়া জামে মসজিদ চত্ত্বরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মাওলানা জহুরুল ইলামের ইমামতিতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন করা হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাউসুল আযম হাদী, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, শামসুল আলম খোকন, রবিউল ইসলাম মোল্যা, ইউপি সদস্য জালাল মোড়ল, মোঃ আব্বাস শিকদার, শরীফ বেল্লাল হোসেন, মিজানুর রহমান, আঃ জব্বার প্রমুখ।