ফুলতলায় বৃহস্পতিবার দুপুরে জেবিপি ব্রিকসকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক সিকদার শাহিনুল আলম বলেন, ইটের সাইজে কম ও মূল্য তালিকা না টানানোর অপরাধে জেবিপি ব্রিক্সকে ২৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।