দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান সহ চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত ২৫ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, প্রেস বিজ্ঞপ্তি ও বিভিন্ন মিডিয়ায় গঠনতন্ত্র বিরোধী ও বে-আইনিভাবে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে জাতীয় শ্রমিকলীগের ৪ নেতাকে বহিস্কার করা হয়। বহিস্কৃত অন্যরা হলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর ও দপ্তর সম্পাদক এটি এম ফজলুল হক। এ বহিস্কারের কারণে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আজম খসরুকে অভিনন্দন জানিয়ে সংগঠনের রূপসা উপজেলাধীন নৈহাটী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়। বৃহস্পতিবার বিকেলে পূর্ব রূপসা ঘাট এলাকায় মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. মফিজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মো. আশরাফ আলী রাজ। নৈহাটী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. জাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলিম শেখের পরিচালনায় বক্তৃতা করেন জেলা শ্রমিক লীগের সদস্য রবিউল ইসলাম বাবু। আওয়ামী লীগ নেতা, মো. মামুন শেখ, শ্রমিক লীগ নেতা, মো. রিপন আহমেদ, মো. মেহেদী হাসান, মো. কবির শেখ, পি কে দাস, মো. আবু হানিফ, মো. সিদ্দিক শেখ, এস এম সোহেল হোসেন লিটন, মো. রুবেল, মো. ই¯্রাইল শেখ, মো. আনোয়ার হোসেন প্রমুখ। আনন্দ মিছিল শেষে নেতৃবৃন্দা সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন। এদিকে একই দিনে কেন্দ্রীয় কমিটির জাতীয় শ্রমিক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তোফায়েল আহমেদ নির্বাচিত হওয়ায় রূপসা উপজেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ ও নৈহাটী ইউনিয়ন শ্রমিক লীগ নেতৃবৃন্দাররা যৌথ উদ্যোগে অভিনন্দন জানিয়েছেন। রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায় মো. মফিজুল ইসলাম। সদস্য সচিব মো. আশরাফ আলী রাজ, যুগ্ন-আহবায়ক রিপন আহম্মেদ। জেলা শ্রমিক লীগের সদস্য মো. রবিউল ইসলাম বাবু, রবিউল ইসলাম লিটু, আ'লীগ নেতা মামুন শেখ, নাজির শেখ, কবির শেখ, ই¯্রাইল শেখ, সোহেল হোসেন রাজা, মেহেদী হাসান, সাইফুল ইসলাম, সোহেল হোসেন লিটন, সিদ্দিকুর রহমান, মুজিবর শেখ, সোহেল, প্রত্যয়, পাপ্পু প্রমুখ।