রংপুরের তারাগঞ্জ উপজেলার নবাগত ইউএনও রাসেল মিয়ার সাথে তারাগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭ জানুয়ারী সকাল ১১ টায় উপজেলা হলরুমে তরুণ ও সু-সাংবাদিকতার অভিপ্রায় নিয়ে গঠিত উপজেলা প্রেস ক্লাবের সদস্যের সাথে পরিচয় ও মতবিনিময় কালে ইউএনও রাসেল মিয়া বলেন, আপনারা সাংবাদিকতার মাধ্যমে সমাজের আসল চিত্র ফুটিয়ে তুলেন। এ ক্ষেত্রে আপনাদের সকল সহযোগিতা উপজেলা প্রশাসন নিয়মতান্ত্রিক ভাবে করবে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেক্লাবের উপদেষ্টা প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রহিদুল মিয়া, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক ডেইলি ইন্ডাসট্রির রংপুর ব্যুরো প্রধান বিপ্লব হোসেন অপু, দৈনিক পরিবেশের প্রতিনিধি সুমন আহমেদ, দৈনিক যুগের আলোর সিরাজুল ইসলাম বিজয়, দৈনিক ভোরের দর্পণ তারাগঞ্জ প্রতিনিধি আরিফ শেখ, দৈনিক আজকের পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধি শিপুল ইসলাম, তিস্তা সংবাদের তারাগঞ্জ প্রতিনিধি খলিলুর রহমান খলিল, বাংলাদেশের আলো পত্রিকা তারাগঞ্জ প্রতিনিধি রহমত মন্ডল, প্রথম খবরের তারাগঞ্জ প্রতিনিধি তারাজুল ইসলাম, দৈনিক স্বাধীনমতের তারাগঞ্জ প্রতিনিধি জুয়েল ইসলাম, দৈনিক দেশ সেবা ও জাগো রংপুরের তারাগঞ্জ প্রতিনিধি ইমরান প্রামানিক, দৈনিক দরবারের তারাগঞ্জ প্রতিনিধি নাহিদুজ্জামান, দৈনিক সমকালীন বার্তার স্টাফ রির্পোটার মাজেদুল ইসলাম বকুল,, তুফানেরর তারাগঞ্জ প্রতিনিধি আমজাদ হোসাইন, দৈনিক চাঁদনী বাজারের তারাগঞ্জ প্রতিনিধি মোতালেব হোসেন, দৈনিক আমাদের সময় তারাগঞ্জ প্রতিনিধি এনামুল হক দুখু, দৈনিক জবাবদিহির তারাগঞ্জ প্রতিনিধি ময়েন উদ্দিন, জাগো রংপুরের তারাগঞ্জ প্রতিনিধি রকিবুল ইসলাম রকি, সমকালী বার্তার তারাগঞ্জ প্রতিনিধি রুবেল সরকার প্রমুখ।
এছাড়াও সাংবাদিকদের ওই মতবিনিময় সভা উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস ভাইস চেয়ারম্যান বাইজিদ বোস্তামী, ওসি ফারুক আহমেদ, পিআইও আলতাফ হোসেন, ইউপি চেয়ারম্যান ইদ্রিস উদ্দিন, ইউপি চেয়ারম্যান কুমাররেশ রায়, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল, ইউপি চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট, উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তাগণ প্রমুখ।