বিএনপির চেযারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে ২৬ জানুয়ারী বুধবার বগুড়ার গাবতলীর জয়ভোগা দারুল হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র কম্বল বিতরন করেন, গাবতলী পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক ডাঃ ছাবেদ আলী, যুগ্ন আহ্বায়ক সাহিদুল ইসলাম, সদস্য আফছার আলী মিজু, নুরুজ্জামান সজল। জয়ভোগা দারুল হাদিস মহিলা মাদ্রাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ মুনছুর রহমান আকন্দ, পরিচালক ছইম উদ্দিন গামা, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম, মোস্তাফিজার রহমান, সাদিদত হাসান শোভন, যুবদল নেতা আনোয়ার হোসেন, দৌলতজ্জামান, তাজুল ইসলাম, শিলু, নিপুল, রফিকুল ইসলাম, সাব্বির, জিল্লুর ছাত্রদল নেতা আবদুল গনি, মোমিন, মহিলা দল নেত্রী ববিতা খানম প্রমূখ।