বগুড়ার গাবতলী নবগঠিত সুখানপুকুর ইউনিয়নে ৩১ জানুয়ারী নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস এম লতিফুল বারী মিন্টুর ঘোড়া প্রতিকের কর্মী আলহাজ¦ আনিছুর রহমান মিন্টু ও মোস্তাফিজার রহমান মোস্তার বাড়িতে ২৫ জানুয়ারী দিবাগত রাত পোনে ১০ টায় প্রতিপক্ষের প্রার্থীর ৩০/৪০ জন লোকজন লাঠিসোটা নিয়ে হামলা করেছে। এ সময় হামলাকারীরা ঘোড়া প্রতিকের পোষ্টার ছিড়ে ফেলে। এ ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস এম লতিফুল বারী মিন্টু বাদী হয়ে ২৬ জানুয়ারী বুধবার, গাবতলী মডেল থানায় আ.লীগ মনোনিত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ আলমগীর রহমানসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০/৪০ জনের নামে একটি জিডি করেছেন। হামলাকারীরা ঘোড়া মার্কার কর্মী মিন্টুর বাড়ির গেটে হামলা করে বিদুৎতের বালসহ গেইট ভাংচুর করে। ঘোড়া প্রতিকের কর্মী মিন্টু ও মোস্তার স্ত্রী জানায়, হামলাকারীরা প্রাননাশসহ বিভিন্নধরনের হুমকি দিয়ে যায়। এ ঘটনায় ঘোড়া প্রতিকের কর্মীসহ এলাকার সধারন মানুষের মধ্য আতঙ্ক বিরাজ করছে। এব্যপারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস এম লিতফুল বারী মিন্টুর সাথে যোগাযোগ করাহলে তিনি অভিযোগ করে বলেন, আমার ব্যাপক ভোট দেখে প্রতিপক্ষরা আমার কর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছ। আমার নির্বাচনি অফিস পুড়ে দেয়ার হুমকি দিয়েছে। এ ঘটনায় আমি থানায় একটি জিডি করেছি। যার নং ১০৩৪ তারিখ, ২৬.০১.২২। এব্যপারে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়া লতিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে, তিনি জিডির বিষয়টি নিশ্চিত করেন। এ ছাড়া স্বতন্ত্র ঘোড়া মার্কা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এস এম লতিফুল বারী মিন্টু উপজেলা রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারকে বরাবর করে একটি অভিযোগ করেন। এর অনুলিপি জেলা প্রশাসক বগুড়া, পুলিশ সুপার, সিনিয়ন নির্বাচন অফিসার বগুড়া, গাবতলী উপজেলা নির্বাচন অফিসার ও অফিসার ইনচার্জ মডেল থানা গাবতলীকে প্রদান করেছেন।