আন্তর্জাতিক কাস্টম দিবস উপলক্ষে বুধবার সকালে রংপুর বিভাগীয় কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সন্মেলন কক্ষে সেমিনান অনুষ্ঠিত হয়। কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের রংপুরের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল রংপুরের কমিশনা মোহাম্মদ আবুল কালাম। সেমিনারে বক্তব্য রাখেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার অরুণ কুমার বিশ্বাস। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার জুয়েল আহামেদ।
সেমিনারে বলা হয় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পুরনে কাস্টম অধিক রাজস্ব আদায় করে প্রত্যক্ষ ভূমিকা রাখছে। কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের রংপুর বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে রংপুর কমিশনারেটের রাজস্ব আদায়ের প্রবিদ্ধির হার ছিল সর্বোচ্চ। এর ধারাবাহিকতায় ২০২১-২২ অর্থবছওে এ কমিশনারেটের কাস্টম থেকে রাজস্ব প্রবিদ্ধির হার শতকরা ২২ দশমিক ৮৯ শতাংশ বলে সেমিনারে বলা হয়। রংপুর বিভাগীয় কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধিন হিলি, বাংলাবান্ধা, বুড়িমারী ও সোনাহাট বন্দরে স্বাস্থ্য নবিধি মেনে দিবষটি পালিত হচ্ছে।