যারা জনগণকে ধোঁকা দিয়েছে, অপকর্ম, বিশৃঙ্খলা করেছে, তারাই আজ বিদ্রোহী প্রার্থী। এদেরকে বয়কট করতে হবে। আগে মানুষ বলতো, যা খাই, আমরা তাতেই ভোট দিবো কিন্তু সেই মার্কা আজ নেই। আগামী ৩১ জানুয়ারী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আতাউর রহমান মিঠুকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। মিঠু চেয়ারম্যান হলে অন্যায়, অপকর্ম, অনিয়ম করলে আমার ধরতে পারবো। পরিষদের বরাদ্দ আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খু বুঝে দিতে পারবো। অন্য কেউ হলে তা পারবো না। বুধবার কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মিঠু নৌকা মার্কার পক্ষে দুপুরে বড় কুতুবপুর প্রামানিক পাড়ায় গণসংযোগ করতে গিয়ে এক উঠান বৈঠকে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ম. আবদুর রাজ্জাক ওইসব কথা বলেন। বৈঠকে সভপতিত্ব করেন মো: নূরুন নবী (টুকু মাস্টার)। আরো বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহান সাগর, এনজিও ব্যক্তিত্ব মো: আনোয়ারুল ইসলাম লিটন, চেয়াম্যান প্রার্থী আতাউর রহমান মিঠু প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কর্মী এবং স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।