যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়া রাজঘাটে দু’টি ট্রাকের মুখমূখি সংর্ঘষে দু’ড্রাইভার গুরতর আহত হয়েছে।
আহতদের অগ্নী নির্বাপক কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ভর্তি করেন। দূর্ঘটনাটি ঘটে গতকাল বেলা ১২টা ৪৫ মিনিটির দিকে যশোর-খুলনা মহাসড়ক রাজঘাট নামক স্থানে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা গেছে, যশোর গামী ঢাকা মেট্রো-ট ১৬-০৩৭০
ট্রাকের সাথে বিপরিত দিক থেকে আসা খুলনা মেট্রো-শ ১১-০২৩০ট্রাকের সাথে মুখমুখি সংর্ঘষ হয়। দূর্ঘটনার খবর পেয়ে দ্রুতবেগে ফায়ার ব্রিগেট এর কর্মিরা ও স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনা স্থলে ছুটে আসে। সংর্ঘষে দু’ট্রাক ড্রাইভার গুরতর আহত হয়। আহতদের স্থানীয়দের সহায়তায় ফায়ার ব্রিগেট কর্মিরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতরা হলেন, খুলনা মেট্রো-শ ১১-০২৩০ট্রাকের ড্রাইভার আজিম হোসেন(২৫) মোংলা আশরাফ আলির ছেলে। ও নওগা সদরের মৃত্যু আজিম উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম(৩৫) ঢাকা মেট্রো-ট ১৬-০৩৭০ ট্রাকের ড্রাইভার। এ সময় যশোরÑখুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাক দুটি হাইওয়ে থানা পুলিশের হেফাজাতে আছে।
উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা গেছে, গুরুতরু আহত না হওয়ায় ট্রাক ড্রাইভার আজিম হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। অপর ট্রাক ড্রাইভার খায়রুল ইসলাম গুরুতর আহত হওয়ায় তাকে চিকিৎসা দিয়া হচ্ছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হতে পারে।