বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২ জন ডাক্তার, ৩ নার্স, ৪ জন ও ১ জন অফিস সহকারী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা গ্রহনের পরে তারা করোনায় আক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফোকাল পার্সন ডাক্তার আবু হাসান জানান, করোনা ভাইরাসের আক্রান্ত ১০ জন করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা আগেই সম্পন্ন করেছিলেন। এবার তাঁরা নতুন করে আবার করোনার নতুন ধরণ অমিক্রণে আক্রান্ত হলেন।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানান, আক্রান্ত প্রত্যেককেই নিজ বাড়িতে আইসোলেসনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।