সারিয়াকান্দিতে ৩১ জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে অংশে নেওয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রিড়া সম্পাদক মো: রাজু আহম্মেদ এবং কামালপুর ইউনিয়ন নির্বাচনে ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: সুরুজ্জামান সুরুজকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন সংগঠনের বগুড়া জেলা শাখার দপ্তর সম্পাদক মো: মশিউর রহমান মামুন।