শহীদ ও নিহত মুক্তিযোদ্ধাদের বিদায়ী আত্মার মাগফেরাত ও অসুস্থ্য মুক্তিযোদ্ধাদের সুস্থ্যতা কামনা করে ২২ জানুয়ারী শনিবার দুপুরে বগুড়ার গাবতলী জাতহলিদা হায়েজিয়া মাদ্রাসায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ হুমায়ন আলম চান্দুর ব্যাক্তিগত অর্থায়ন ও উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতাহার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খাজা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আনিছার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ সোহেল রানা, সাধারন সম্পাদক মোঃ মশিউর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোঃ রুখছান হাবিব সুমন, এান বিষয়ক সম্পাদক মোঃ মানিক মিয়া, দপ্তর সম্পাদক ইবনে আলী, প্রচার সম্পাদক মোঃ আল-আমিন, নেপালতলী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি বিশু মিয়া, সাধারন সম্পাদক মোঃ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ অনিক, দুর্গাহাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সদস্য মোঃ ওয়াসিম, গন্যমান্য ব্যাক্তি মোঃ শফিকুল ইসলাম শফিক, আব্দুল মোমিন, আব্দুস সোবাহান জীবনীসহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।