বগুড়ার গাবতলী ৩১ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনারায় ইউনিয়নের আ’লীগ মনোনিত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ মজিবুর রহমান আলতাবের খুপি দক্ষিনপাড়া এলাকায় অবস্থিত নির্বাচনী অফিসে ২১ জানুয়ারী গভীররাতে কে-বা কাহারা আগুন ধরিয়ে দেয়। আগুনে নির্বাচনী অফিসের ঘেড়ানো কাপড়, পোষ্টার পুড়ে যায়। স্থানীয় লোকজন নির্বচনী অফিসে আগুন দেখে চিৎকার শুরু করে এবং স্থানীয়ভাবে আগুন নিভিয়ে ফেলে। কারা আগুন লাগিয়েছে তা তারা দেখতে পায়নি। এব্যপারে আ’লীগ মনোনিত সোনারায় ইউনিয়নের নৌকা মার্কা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান আলতাবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার নৌকা মার্কায় বিপুলভোট থাকায় প্রতিপক্ষ প্রার্থীরা এ ঘটনা ঘটাতে পারে। আমি গাবতলী নির্বাচন অফিসে এব্যপারে লিখিত অভিযাগ দাখিল করেছি। কে তার নির্বাচনী অফিসে আগুন লাগিয়েছে তা তিনি জানতে পারেননি। পুলিশ ঘটনার স্থান পরিদর্শন করেছে।