রংপুর মহানগরীর নজিরের হাট এলাকায় (রাধাকৃষ্ণপুর ওয়াক্ফ ষ্টেট) বায়তুল মামুর জামে মসজিদের বহুতল ভবনের পূর্ণঃনির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লিগণ এই ভিত্তির স্থাপন করেন। ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের অন্যতম সদস্য ও রাধাকৃষ্ণপুর ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নজমুল ইসলাম ডালিম, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলওয়ার হোসেন, ড. আজাহার আলী, রসিকের ১২নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল আবেদীন রতন, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে এলাহী ফুলু, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়াহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল আলিম দুলাল, হাজিরহাট থানা শ্রমিকলীগের সভাপতি আবদুল মাজেদ, স্থানীয় পুলিশিং কমিটির সভাপতি নজরুল ইসলাম, সেকেন্দার আলী, রজব আলী, নুরুল ইসলাম, এজাজুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি আনিছুর রহমান, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান দুলু, সাধারণ সম্পাদক লিটন মিয়া মানিক, দাপ্তরিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।