নগরীর ৯ নং ওয়ার্ডের বাহার কাছনা নিউ মাস্টারপাড়া জামে মসজিদের ছাঁদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়। শুক্রবার সকালে বাহার কাছনা নিউ মাস্টারপাড়া জামে মসজিদের ছাঁদ ঢালাই কাজের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ নজরুল ইসলাম দেওয়ানী। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি নিউ মাস্টারপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি জামাল উদ্দিন, রংপুর সিটি কর্পোরেশনে ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর নুরন্নবী ফুলু, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এর সভাপতি রেজাউল ইসলাম মিলন, সমাজ সেবক মাহবুবুল আলম বারেক, রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সিঃ সহ সভাপতি আবদুর রউফ সরকার, সমাজ সেবক শাহজাহান কবির,মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।