কৃষি প্রধান বাগেরহাটের চিতলমারীতে বেরো রোপনে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। অধিকাংশ জমি চাষাবাদের উপযোগী করা হচ্ছে। বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপণ করছেন। ধান-চালে বাজার দর ভালো থাকায় এ বছর কৃষি কাজে আগ্রহ বেড়েছে চাষিদের। আবহাওয়া অনুকূলে থাকলে আশানুরূপ ফসল ঘরে তুলতে পারবেন বলে আশাবাদী চাষিরা।
স্থানীয় কৃষি অফিস ও চাষিদের সাথে কথা বলে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার বিভিন্ন স্থানে কৃষি জমিতে উপসী, স্থানীয় জাতের ও উচ্চফলনশীল জাতের মোট ১১ হাজার ৭ শ’ ৭৯ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমিতে চাষিরা রোপণের কাজ শুরু করেছেন। প্রচ- শীত উপেক্ষা করে ভোর হতেই জমিতে চারা রোপণের জন্য মাঠে নেমে পড়ছেন চাষিরা। এ পর্যন্ত ২৭ শ’ ৫০ হেক্টর জমি রোপণের কাজ সম্পন্ন হয়েছে। বাকি জমি রোপণের কাজ চলছে।
উপজেলার আড়-য়াবর্ণি গ্রামের চাষি আহিদুল ইসলাম দারু, মো, ছালাম মুন্সি, শ্যামপাড়া গ্রামের বোরো চাষি নির্মল ম-ল, বিভাষ ম-লসহ অনেকে জানান, বিগত সময়ে ধান চাষ করে তাদের লোকসান গুনতে হয়েছে কিন্তু এবছর ধানের বাজারদর ভালো থাকায় এটি চাষের প্রতি আগ্রহ বেড়েছে তাদের।
এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অসীম কুমার দাস জানান, বোরো চাষের লক্ষমাত্রা পুরণের লক্ষে আমরা মাঠে গিয়ে কৃষকদের নানা ভাবে পরামর্শ প্রদানসহ তদারকির কাজ করছি। আবহাওয়া অনুকূলে থাকলে বোরো চাষে লক্ষমাত্রা অর্জিত হবে।