কেশবপুরে মুক্তি ব্যানার্জী (৩৫) নামে এক যুবককে কুৃপিয়ে হত্যা প্রচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে এজাহার নামীয় ৩জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে।
এামলার তদন্তকারি অফিসার এস আই তাপস রায় জানান, এ ঘটনায় থানায় মাশরা হয়েছে যার নম্বর ১৩। এ মামলার এজাহার নামীয় আসামি তৌহিদ মোড়ল, আবদুল মতিন ও হািবিবুর রহমানকে বুধবার রাতে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।