শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ছাতিয়ানগ্রাম ইউনিয়নের গাজী পাতলা পীর হাফেজীয়া কওমী মাদ্রাসা ও এতিম খানা প্রাঙ্গনে আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরন ও এতিম বাচ্চাদের মাঝে কম্বল বিতরন করা হয়। বুধবার দুপুরে আদমদীঘি উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জন্ম বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রদল নেতা মাহাফুজুল হক টিকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, বিএনপির নেতা সরফরাজ হোসেন, আশরাফুল সরকার, সাইফুল ইসলাম, মিজান হোসেন, সান্তাহার পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাফুজুর রহমান লিটন। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নব-নির্বাচিত ইউপি সদস্য আনোয়ার হোসেন জীবন, সিহাব চৌধুরী, আবু রায়হান, সাদ্দাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুর রাজ্জাক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাব্বির আহম্মেদ লিয়ন, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল হাসান শাকিব, সাধারন সম্পাদক রুহুল হোসেন, ছাত্রদল নেতা আবদুল খালেক, শাকিল হোসেন, জিহাদ প্রমূখ। আলোচনা শেষে দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরন ও এতিম বাচ্চাদের মাঝে ২শত পিচ কম্বল বিতরন করা হয়।