যশোরের অভয়নগর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারন সভা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধান্তের মধ্যে রয়েছে প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নওয়াপাড়ার নূরবাগ বাস্ট্যান্ড ও স্বাধীনতা চত্বরের যানজট নিরসন করা, বেকারী খাদ্যের মান ও মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা, নওয়াপাড়া বাজারের চুড়িপট্টি-কাপড় পট্টির সড়ক হতে অবৈধ দখল উচ্ছেদ ও অতিথি পাখি শিকার বন্ধে কার্যকর ব্যবস্থাগ্রহণ, প্রেমবাগ ও সুন্দলী ইউনিয়নের সীমান্তের পুলিশ ক্যাম্প স্থাপন করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যদিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা অনষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতারের সভাপতিত্বে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, বিকাশ রায় কপিল, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ¦ মিজানুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাস, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ প্রমুখ।