বগুড়ার সারিয়াকান্দিতে আগামী ৩১জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) সদর ইউনিয়ন পরিষে প্রার্থীদের ব্যাপক গণসংযোগ শুরু করে দিয়েছেন। পিছে নেই সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লাল মাহামুদ লাল। তিনি কনকনে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে ছুটে চলেছেন ভোটারদের বাড়ী। ভোটাদের ব্যাপক সাড়াও পাচ্ছেন তিনি। গত সোমবার সন্ধায় গণসংযোগ করেছিলেন চর গোসাইবাড়ী গ্রামে। এ সময় চরের লোকজনের ভীড়ে গণসংযোগস্থান উঠান বৈঠকে পরিণত হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন, হাফেজ আবদুর রশিদ। উঠান বৈঠকে লাল মাহামুদ লাল বলেন, আমার মার্কা হয়েছে ঘোড়া। আমি নির্বাচিত হতে পারলে সদর ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করবো। এছাড়াও বিভিন্ন রকমের ভাতা কার্ড প্রদানে শুষম বণ্ঠননীতি, গরীব অসহায় বৃদ্ধদের ও বয়স্কদের জন্য বিশেষ সুবিধা প্রদান করে ভিক্ষুক মুক্ত করবো এই ইউনিয়নকে। সমাজে শালিস দরবারে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো। এ সময় আরো বক্তব্য রাখেন, আমিরুল মোমিন পিন্টু, শাহাদত হোসেন ছনি, মহিদুল ইসলাম মুন্সি, ডাঃ মিলন, রবিউল ইসলাম লিটন, রবিউল ইসলাম ফারুক, আবদুর রউফ, আবদুল মান্নান, বুলবুল শেখ, জহুরুল ইসলাম, বিটল প্রমুখ।