যশোরের অভয়নগর উপজেলার শীতার্ত মানুষের মাঝে নওয়াপাড়া প্রেসকøাবের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গিরের সহায়তায় নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে সোমবার দুপুরে প্রেসক্লাব হলরুমে শতাধীক শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গির। এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সাধারন সম্পদক মোজাফ্ফার আহম্মেদ, সহ সাধারন সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, যুগ্ন সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, দপ্তর সম্পদক মো: শাহিন আহম্মেদ, ক্রিড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন সাংবাদীক কল্যাণ ট্রাস্টের কোষাদক্ষ মল্লিক খলিলুর রহমান সহ প্রেসক্লাবের সকল সাংবাদীকরা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রাধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গির নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদীকদের সামাজিক কর্মকান্ডের প্রশংসা করেন। এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণেকাজ করার আহবান জানান।