বগুড়ার গাবতলী নেপালতলী ইউনিয়নে ৩১ জানুয়ারী ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে, ১৬ জানুয়ারী রোববার দুপুরে নেপালতলী বাজার এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মোঃ জুলফিকার হায়দার গামা, ঘোড়া মার্কা প্রতিকে বিজয়ের লক্ষে মতবিনিময়সভা ও ভোট চেয়ে নেতাকর্মী ও ভোটারদের নিয়ে গনসংযোগ করেন। এসময়,
উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক নতুন, প্রার্থী জুলফিকার হায়দার গামা, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, পৌর যুবদলের আহ্বায়ক কাউন্সিলর হারুনুর রশিদ, গাবতলী থানা ছাত্রদলের সভাপতি এম আর হাসান পলাশ, থানা স্বেচ্ছাসেবক দালের আহ্বায়ক রাকিবুল হাসান, থানা শ্রমিকদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাঙ্গা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার, যুবদল নেতা চঞ্চল কুমার দেব, নেপালতলী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সুজন, ছাত্রদল নেতা নাজমুল হোসেন ডিটল প্রমুখ।