যশোরের কেশবপুর উপজেলায় অনুষ্ঠিতব্য পঞ্চমধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অংশ নিয়ে নির্বাচন করার অপরাধে উপজেলার সাগরদাঁড়ি ও সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করার পর উপজেলা আওয়ামী লীগ ওই দু ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠণ করেছে।
১৬ জানুয়ারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক করা হয়েছে ডি এম সামসুদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শামসুন্নাহার লিলি,মাষ্টার কামরুজ্জামান টিটো, আবু বকর সিদ্দিককে এ কমিটিতে মোট ৩২ জন স্থান পেয়েছেন। অপরদিকে সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের রফিকুল ইসলাম সরদারকে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক অলিয়ার রহমান, মাষ্টার জাফর ইকবাল, আজিবর রহমান ও আবদুল আলিমকে এখানেও ৩২ সদস্য বিশিষ্ট কমিটি দেয়া হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে আগামী ৬০ দিনের জন্য রাজনৈতিক ও সাংগঠণিক কার্যক্রম পরিচালনার দয়িত্ব দেয়া হয়েছে।