সারা বিশ্বেরন্যায় বাংলাদেশে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত বৃদ্ধি পাওয়ায়, বগুড়ার গাবতলীতে ১৪ জানুয়ারী শুক্রবার বিকেলে থানা সদরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রওনক জাহান, জনগনকে স্বাস্থ্যবিধি মানতে মাস্ক পরাসহ সচেতন করতে মাইকিং করেছেন। তিনি জনগনের উদ্দেশ্যে বলেন, দেশে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত বৃদ্ধি পাওয়ায় সকলকে হোটেল, রেষ্টুরেন্ট, চা-ষ্টল, অফিস-আদালত, হাট-বাজার, রাস্তায় চলাচলসহ সর্বস্থানে মাস্ক পরতে হবে। এই স্বাস্থ্যবিধি ও সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে, আর্থিক জরিমানা, জেলসহ বিভিন্ন সাজা দেয়া হবে। এছাড়াও গাবতলী কাঁচা বাজারে মুদিখানা দোকানে পলিথিনের খোলাবস্তায় ভোগ্য সামগ্রী বিক্রির দায়ে এক দোকান্দারের এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রওনক জাহান জানান, জনগনকে স্বাস্থ্যবিধি মানতে, সচেতন করতে প্রতিদিন উপজেলার গুরুত্বপুর্ন স্থান, হাট বাজার, চা-ষ্টলসহ রাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।