“সাহিত্যের আলোয় দূর হোক অন্ধকার” শ্লো-গানকে ধারণ করে মণিরামপুর সাহিত্য পরিষদের ৪৫তম মাসিক সাহিত্য আড্ডা ও কবি সাইফুদ্দীন সাইফুলের কাব্যগ্রন্থ ‘নীলাম্বর’ এর প্রকাশনা উৎসব ও স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় মণিরামপুর প্রেসক্লাবের হলরুমে সংগঠনের সভাপতি হোসাইন নজরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন। এ সময় বিশেষ অতিথি ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন, গবেষক আবুল কালাম আজাদ, কবি ডাঃ মোকাররম হোসেন, কবি সালাম গফফার ছন্দ, কবি মোঃ হোসেন আলী।
অনুষ্ঠানের প্রথম পর্বে কাব্যগ্রন্থ ‘নীলাম্বর’ এর উপর প্রধান আলোচক ছিলেন ড. সবুজ শামীম আহসান ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি তোজাম্মেল হক, কবি মোঃ রেজাউল করিম, কবি রকি মাহমুদ, কবি মুস্তাক মুহম্মাদ। এ ছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত কবিগণ তাদের স্বরচিত কবিতা পাঠ করেন।