যশোর শার্শা শ্যামলা গাজী এলাকা হতে ১,১৬৫ কেজি ওজনের ১০ টি স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহল দল। আটককৃত আসামীর নাম মোঃ ইসমাইল হোসেন (৩৮)।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এছাড়াও, করোনাকালীন সময়ে চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকা- রহিত করনের লক্ষে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
যার ফলশ্রুতিতে গত ১২ জানুয়ারি ২০২২ তারিখ বেনাপোল কোম্পানি সদরের কর্মরত সুবেদার মোঃ আকবর আলী এর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে আনুমানিক ১৪০০ ঘটিকায় যশোর-শার্শা, শ্যামলা গাজী গ্রামস্থ পাকা রাস্তার উপর হতে একটি মোটরসাইকেল (রেজিষ্ট্রেশন নম্বরঃ খুলনা মেট্রো এ-০২-২০৩৮) আরোহীকে সন্ধেহজনক তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে ভারতে পাচারের উদ্দেশে আনীত আসামীর প্যান্টের পকেটের মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১.১৬৫ কেজি ওজনের ১০ টি স্বর্ণের বার এবং ১ টি মোটরসাইকেলসহ আটক করা হয়। যার সিজার মূল্য ৮১,৫৫,০০০।