বাগেরহাটের শরণখোলায় (স্টেপ প্রকল্পের) ঘূণিঝড় প্রবণ উপকূলীয় এলাকায় পূর্বাভাস ভিত্তিক আগাম পদক্ষেপকে শক্তিশালী করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার ১২জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত।
বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ,বিআরডিভির চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, মোজাম্মেল হোসেন প্রমুখ। ইউরোপিয়ান ইউনিয়ন হিউমেনিটোরিয়ান এইড এর অর্থায়নে এবং ইউনাইটেড পারপাস,বাংলাদেশের কারিগরি সহযোগিতায় সেবা মানব কল্যাণ কেন্দ্র-এসএমকেকে এর মাধ্যমে প্রকল্পটি শরণখোলা উপজেলার রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। এ সময় প্রকল্পের ডিরেক্টর (এসএমকেকে) মাসুদ রানা ভিডিও প্রদর্শনীর মাধ্যমে আলোচ্য বিষয়গুলো অতিথিদের সামনে তুলে ধরেন।